প্রতিষ্ঠানের ইতিহাস

শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত একটি কলেজ। যদিও ১৯৯২ সালে কলেজটি পুণঃ প্রতিষ্ঠা করা হয়। কলেজটি নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসিন্দুর, ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। আশপাশের দশ-বারোটি গ্রাম থেকে মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা দুচোখ ভরা স্বপ্ন নিয়ে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে এসে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়। বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা মোট তিনটি বিভাগে উচ্চ মাধ্যমিকে পাঠদান করা হয় ডিগ্রী পাস কোর্সে  বিএ, বিএসএস, বিবিএস শাখায় পাঠদান করানো হয়। ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীরা অধিকাংশই আসে পলাশ উপজেলার চরসিন্দুর, চলনা, মালিতা, চর আলীনগর, বালিয়া ও শিবপুর উপজেলার চরখুপী, বীরখুপী, উত্তর সাধারচর, দক্ষিণ সাধারচর, ব্রজেরকান্দি, দুলালপুর, পাড়াতলা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর, সাওরাইদ, তারাগঞ্জ ইত্যাদি গ্রাম  থেকে। কলেজটিতে বর্তমানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ ওবায়েদুল হক গাজী। পঞ্চাশোর্ধ শিক্ষক-কর্মচারী এবং ছয় শতাধিক ছাত্র-ছাত্রীর সমন্বয়ে পরিচালিত কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা বিস্তারে বিশেষ ভুমিকা পালন করে আসছে।

slot

slot88