১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বরণে ১৯৭২ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় ঐতিহ্যবাহী চরসিন্দুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে প্রাকৃতিক মনোরম পরিবেশে প্রায় ০৩ একর জমির উপর “ শহীদ স্মৃতি মহাবিদ্যালয় যাত্রা শুরু করে বর্তমানে “শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ” নামে পরিচালিত হচ্ছে। কিছুদিন কলেজের কার্যক্রম বন্ধ থাকার পর ১৯৯২ সালে কলেজটি পুণঃপ্রতিষ্ঠা লাভ করে। কলেজটি ১৯৯৬ সালে এমপিওভুক্ত হয় এবং ২০১৩ সালে কলেজে ডিগ্রী কোর্স চালু করা হয়। বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী (পাস) পর্যায়ে বিএ, বিএসএস ও বিবিএস বিভাগ রয়েছে। কলেজের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরী এবং সুসজ্জিত বিজ্ঞানাগার রয়েছে। কলেজে পাঠ্যক্রমের পাশাপাশি রোভার স্কাউট, গার্ল ইন স্কাউট, ল্যাংগুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব এবং বিজ্ঞান ক্লাবসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং পাঠদানে আন্তরিক এমপিও এবং ননএমপিও প্রায় ৪০ জন শিক্ষক কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি এই এলাকায় শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করে চলেছে। শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গের সমন্বয়ে গঠিত গভর্ণিং বডির আন্তরিকতা ও দক্ষ নেতৃত্বে কলেজটি আলোকিত জাতি গঠন ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।
আমি এই কলেজের সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
মোঃ ওবায়েদুল হক গাজী
অধ্যক্ষ
শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ
চরসিন্দুর, পলাশ, নরসিংদী ।
